১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় গাঁজাসহ ৩ জন আটক

প্রকাশিত: ৭ জুন ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় গাঁজাসহ ৩ জন আটক
বিজ্ঞাপন

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। গতরাত সাড়ে বারোটার দিকে মোসলেমের মোড় এলাকায় আপারেশন পরিচালনা করে সাড়ে সাত চল্লিশ কেজি গাঁজা, তিনটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবির উদ্দিনের ছেলে নুর নবী, চাঁপড়া গ্রামের রামপদের ছেলে রজনী ও নাচোল থানার দেউপাড়া গ্রামের ইসহাকের ছেলে নবী। র‌্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরে ভারতীয় সীমানা এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো আটক নুরনবী, রজনী ও মোঃ নবী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন