সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মোহনপুরে পুকুর খননে ছয় মাসের সাজা

Paris
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। এসময় পুকুর খননে সম্পৃক্ত তিনজনকে আটক করে প্রত্যেককে ছয়মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে পৃথক এ অভিযান চালায় প্রশাসন। গত বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধার পর এ তথ্য নিশ্চিত করে উপজেলা প্রশাসন। সাজা প্রাপ্তরা হলেন, ধুরইল এলাকার লিখন, স্বপন মিয়া এবং শাহীন আলম। উপজেলা প্রশাসন জানায়, বাদেজুল এবং গোছা এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। মোট আটটি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাঁচটি এক্সস্ক্যাভেটর মেশিন বিনষ্ট করা হয়েছে। তিন জন আসামি ধরা পড়েছে এবং প্রত্যেককে ছয় মাসের জেল প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অংশ নিয়েছেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ। অভিযানের সাফল্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পোস্ট করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ‘উপজেলা নির্বাহী অফিসার, মোহনপুর থানা স্যার কর্তৃক অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান’। ‘আমার দেখা অন্যতম সাহসী অফিসার তিনি। দুপুর বেলা প্রচন্ড গরমের মধ্যে নিজেই ভেকুতে উঠে বিলের মধ্যে দিয়ে প্রায় ০১ কিমি পথ পাড়ি দিয়ে ভেকু জব্দ করার জন্যে নিয়ে এসেছেন’। ‘তার প্রজ্ঞা ও সাহস এই দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ’। ‘আপনার জন্য শুভ কামনা। আপনার মত ইনচার্জ ছড়িয়ে যাক সব জায়গায়’।


আরোও অন্যান্য খবর
Paris