বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

শিবগঞ্জে সরকারি বাসভবন থেকে দিনের বেলায় ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

Paris
Update : সোমবার, ৩ জুন, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। সোমবার (০৩ জুন) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরি সংঘটিত হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। সাকেরা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌণে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তিনি দাবি করেনÑ চোরেরা তার বাসা থেকে মোট ৩৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছেÑ সাড়ে ৯টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে ও সাড়ে ১০টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত ৪-৫ জনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।


আরোও অন্যান্য খবর
Paris