বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

পত্নীতলায় স্কুলের শহীদ মিনারের বেদিতে স্টেজ বানিয় জুতা পায়ে নাচ-গান অনুষ্ঠান!

Paris
Update : সোমবার, ৩ জুন, ২০২৪

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় শহীদ মিনারের বেদীতে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর জুতা পায়ে নাচ ও গানের দৃশ্য রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে এমন কর্মকান্ডে ক্ষুব্ধ এলাকার সচেতন মহল। রবিবার (০২ জুন) রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। যা রাতারাতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও তে দেখা যায়, পত্নীতলা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: বিলাশ শাহ জুতা পায়ে শহিদ মিনারে গান গাচ্ছে। শুধু তাই নয় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলিম আর রাজিসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা শিল্পী, মিউজেশিয়ান ও অত্র এলাকার কিছু ব্যক্তিদের দেখা যায় শহীদ মিনারে জুতা পায়ে। অত্র এলাকার একাধিক সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা বলেন, চকশ্রীপুর স্কুলে এমন কিছু হবে এটা আমরা কখনো আশা করতে পারিনি। শহীদ মিনারকে স্টেজ বানিয়ে নাচ গান তাও আবার জুতা পরে, ভাবতেই অবাক লাগে। তারা আমাদের সকল ভাষা শহীদদের অপমান করলো, বাংলা ভাষাকে অপমান করলো। সমগ্র বাঙালী জাতিকে অপমান করলো। তাদের কোন রুচিবোধ নেই। একজন প্রকৃত বাঙালি কখনো এই ধরণের কাজ করতে পারেনা। চকশ্রীপুর আবেদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান বলেন, অন্য কোথাও স্টেজ করলে খরচা একটু বেশি হতো। প্রতিষ্ঠানের খরচা বাঁচানোর জন্য আমরা শহীদ মিনারকেই স্টেজ করেছি। এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, শহীদ মিনার আমাদের একটি আবেগের জায়গা। সেখানে কিভাবে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris