১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে মঞ্জু হত্যার বিচারের দাবি

প্রকাশিত: ১ জুন ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে মঞ্জু হত্যার বিচারের দাবি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার সাথে জড়িতদের আটক সহ বিচারের দাবি করেছেন শ্রমিক নেতারা। শনিবার (০১ জুন) বেলা ১১ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাচ ধারন করে ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে শোক সভায় এই দাবি করেন শ্রমিক নেতারা। এসময় বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,অর্থ সম্পাদক শাহেদ আলম,সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন,নিহত শ্রমিক নেতা মঞ্জুর ছোট ভাই মোস্তাক হোসেন প্রমুখ। জানা যায়, ৩০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশনের পাশে রবিউলের কনফেকশনারী দোকানের সামনে শ্রমিক নেতা মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন