১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ২৯ মে ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে মানববন্ধন
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির গঠণতন্ত্র বহির্ভূত কার্যকলাপ ও অনিয়ম-স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ মে) সকালে চেম্বার অব কমার্সের সদস্যদের একাংশ ও সাধারণ ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন। শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যবসায়ী নেতারা বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ দায়িত্ব নেয়ার পর থেকেই গঠণতন্ত্রবিরোধী কার্যকলাপ চালিয়ে আসছেন। প্রকৃত ব্যবসায়ীদের সদস্যপদ না দেয়া, নিয়মিত সাধারণ সভা না ডাকা, প্রতিদ্বন্দ্বী সদস্যদের হয়রানি করাসহ বিভিন্ন অনিয়ম করছেন তিনি। এ নিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়েও অভিযোগ করেন। বক্তারা বলেন সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে সংগঠন এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান, বর্তমান পরিষদের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, মোঃ আনোয়ার হোসেন, কাউসার জাহান, সহযোগী সদস্য ও নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, সহযোগী সদস্য মনিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাধারণ সদস্য ও জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মোঃ তৌহিদুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যরা।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন