এফএনএস : নওগাঁর আত্রাই উপজেলার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীমুখী উত্তরা ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।