বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নওগাঁ অ্যাডভোকেট বার এসোসিয়েশনের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার

Paris
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ আদালত চত্বরে পুলিশের হাতে আইনজীবীকে মারধরের ঘটনার ১৫ দিন পর আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন সভাপতি সরদার সালাহউদ্দিন এর সভাপতিত্বে সহ-সভাপতি মীনা বেগম ও খায়রুল আলম, সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও হারুন-অর-রশীদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় লিখিত বক্তব্যে সরদার সালাহউদ্দিন বলেন, গত ১ ফেব্রুয়ারি আইনজীবীকে রিকশা নিয়ে নওগাঁ আদালত চত্বরে প্রবেশ করতে বাধা দেয় কোর্ট চত্বরে প্রবেশমুখে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করে। ওই আইনজীবীকে উদ্ধার করতে গেলে আরও কয়েকজন আইনজীবী পুলিশের হাতে লাঞ্চিত হন। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতি, কালো ব্যাচ ধারণ, বার ভবনে কালো পতাকা উত্তোলন, মৌন মিছিলসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি গ্রহণ করে নওগাঁ জেলা আইনজীবী সমিতি।

আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে নওগাঁর পুলিশ সুুপার। এছাড়া দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্তা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন পুলিশ সুপার। দাবি অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় আইনজীবীরা সন্তুষ্ট হয়ে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে আদালতের কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন।


আরোও অন্যান্য খবর
Paris