বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

পোরশায় সড়কে নাইট ডিউটি করতে এসে গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু

Paris
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় নাইট ডিউটি করতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেনজরুল ইসলাম (৬০) নামের এক গ্রাম পুলিশের। মৃত নজরুল ইসলাম ঘাটনগর ইউপির ঘাটনগর পাহাড়িয়া পুকুর হাটখোলা পাড়া গ্রামের মৃত লাল মুহাম্মদের ছেলে। তিনি ঘাটনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ছিলেন। কি কারনে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
নিহত গ্রাম পুলিশ নজরুল ইসলামের ছেলে কামরুজ্জামান জানান, তার বাবা প্রায় দিনই রাস্তায় নাইট ডিউটি করতেন। চলতি মে মাসের ১ তারিখ বুধবার দিবাগত রাতে অন্যান্য দিনের মতো নাইট ডিউটি করার জন্য তার বাবা নজরুল ইসলাম ও তার দুই সহকর্মী গ্রাম পুলিশ শ্রী সুফল ও কাঞ্চন উপজেলার সারাইগাছী-নোচনাহার সড়কের ছাতুনতলি মোড়ে আসেন। রাত সাড়ে ৯টায় তার বাবা আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখান থেকে তার বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এসময় ঘটনাস্থলে তার বাবার দুই সহকর্মী ছিলেন না বলে জানান তিনি। ছেলে কামরুজ্জামান আরও জানান, তার বাবার বাম চোখে আঘাত করে নষ্ট করে ফেলা হয়েছে। এছাড়াও তার বাবার মাথা, গলা ও বুকে আঘাতের চিহ্ন ছিল। প্রায় ৩সপ্তাহ চিকিৎসা শেষে চিকিৎসক তার বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে বললে গত বৃহস্পতিবার তার বাবাকে বাসায় নিয়ে আসেন তারা। গত সোমবার দিবাগত রাতে নিজ বাসায় মারা যান গ্রাম পুলিশ নজরুল ইসলাম। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। কি কারনে এবং কিভাবে তার মৃত্যু হলো তা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে বলেও তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris