বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

বাউয়েটের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

Paris
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জাতীয় পতাকাকে সালাম প্রদান ও শান্তির প্রতীক শ্বেত কবুতর উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত অনুষ্ঠানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এবং কোষাধ্যক্ষ কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি।

এ সময়ে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টো, ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ শেষ সেমিস্টারের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। সকলের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী বাউয়েট প্লাজা থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্লাজায় ফিরে আসে। সকলের মাঝে মিষ্টি বিতরণ মধ্যদিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। দ্বিতীয় পর্বে বাউয়েট কেন্দ্রীয় মসজিদে দেশের সুখ, শান্তি ও সমৃদ্বি এবং বিশ^বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া ক্যাম্পোসের গুরুত্বপূর্ণ সড়কে রঙিন কাপড়ের পতাকা দিয়ে সাজানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris