১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নলডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৩:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নলডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত
বিজ্ঞাপন

নলডাঙ্গা থেকে সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গা উপজেলার সাধনগর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ ফারুক খাঁ (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক খাঁ ওই গ্রামের মৃত বেসারতুল্লাহ খাঁয়ের ছেলে। খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান,

সোমবার বিকেলের দিকে ফারুক খা বাড়ির পাশে একটি জলাশয় সেচ দেওয়ার জন্য বৈদ্যুুতিক মোটরের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান। এসময় অসাবধানতা বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন