১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে আ.লীগ নেতা মঞ্জু হত্যার ঘটনায় ২ জন আটক

প্রকাশিত: ৫ মে ২০২৪, ৯:০২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে আ.লীগ নেতা  মঞ্জু হত্যার ঘটনায়  ২ জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার ঘটনায় রায়হান (২৯)  ও তামিম (২০) নামের আরো ২ জনকে আটক করেছে পুলিশ। ৫ মে রবিবার ভোরে রাজধানী ঢাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা গেছে। এর আগে ১ মে বুধবার ৪ জনকে আটক করে পুলিশ। জানা যায়, ৩০ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউলের কনফেকশনারী দোকানের সামনে আওয়ামীলীগ নেতা মুঞ্জর রহমান মঞ্জুকে গুলি করে দুবৃর্ত্তরা। ঘটনাস্থলে মঞ্জুর মৃত্যু হয় বলে জানা গেছে। এঘটনায় নিহতের ভাই মাসুদ রানা বাদি হয়ে ১৬ জনের নামে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন