বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

লালপুরে অপহৃত ইন্সুরেন্স কর্মকর্তা উদ্ধার আটক ৭

Paris
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে অপহরেণর একদিন পর মাহাফুজুর রহমান শিমুল (২৩) নামের এক ইন্সুরেন্স কর্মকর্তাকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। এসময় অপহরণে ব্যবহৃত সাদা হাইচ মাইক্রোবাস রেজি নম্বর চট্র-চ-১১-৭৪৮৮ জব্দ করা। গত শুক্রবার রাতে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীর এর নেতৃত্বে লালপুর ও বড়াইগ্রাম থানা পুলিশে যৌথ একটি দল বড়াইগ্রাম উপজেলার মানিকপুরের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ওই ইন্সুরেন্স কর্মকর্তাকে উদ্ধার করেন। এসময় হাইচমাইক্রোবাস সহ অপহরণকারীদের আটক করা হয় বলে জানা গেছে। আটককৃতরা হলো- বেলাল (৩৬), দেলোয়ার হোসেন টিটু (৩৫),আরিফ (২৬), নুর হোসেন তুষার (২৪), নুর আলম (৩৯), রিপন (৩০) ও সুজন আহমেদ (৩১)। জানা যায়, ২৫ এপ্রিল বৃহস্পতিবার ঈশ^রদী-বাঘা সড়কের লালপুর উপজেলার পাইকপাড়া নামকস্থান থেকে মাহাফুজুর রহমান শিমুল আপহরণ হয়। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris