বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

পত্নীতলায় তিন দিন ব্যাপী কৃষি মেলা শুরু

Paris
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রবিউল ইসলাম, পত্নীতলা : উপজেলা কৃষি অফিসের আয়োজনে নওগাঁর পত্নীতলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। এ মেলায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন উপকরণ নিয়ে এসেছেন। শনিবার (২০ মার্চ) উপজেলা মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে ধারনা দিতে ও আগ্রহী করে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার কৃষক ও কৃষি সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। মেলায় মোট ১৮টি স্টল রয়েছে। এ সময় কৃষকদের মাঝে বিনামূল্যের সার, বীজ ও আমের চারা গাছ বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন, কৃষি অফিসার কৃষিবিদ মো: শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার (অ:দা:) শহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মনিরুজ্জামান, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris