১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সন্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন আ’লীগের সন্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সহ ৯ টি ওয়ার্ড এর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় ও ইউনিয়ন সহ ওয়ার্ড আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করা হয় আনিসুর রহমানকে ও সাধারণ সম্পাদক করা হয় সাদিকুর ইসলাম সাকিবকে।

ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ। সন্মমেলন শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে আনান্দ মিছিল বের করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন