ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ভাঙ্গুড়া সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় ৩০ পিস ইয়াবাসহ হেলাল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন ভাঙ্গুড়া থানা পুলিশ। ১৩ ফেব্রয়ারি শনিবার রাত ৯ টার দিকে পৌর সদর রেলচত্বর রুমি ড্রাগ হাউজের সামনে অভিযান চালিয়ে আটক করেন। আটক কৃত উপজেলার সদর ইউনিয়নের কলকতি বাদপাড়া গ্রামের মৃত আঃ মালেকের ছেলে। জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এস আই মুদাচ্ছের,
এসআই ইবরাহিম ও এএসআই কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। ভাঙ্গুড়া থানার এস আই ইবরাহিম বলেন, মাদক ব্যবসায়ী ভাঙ্গুড়া বাজারে মাদক বিক্রির জন্য এসেছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রবিবার সকালে আটক কৃত মাদক ব্যবসায়ীকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
