সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

পদ্মাপাড়ে দৃষ্টিনন্দন ২ ওভারব্রিজ উদ্বোধন করলেন মেয়র লিটন

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর অন্যতম পর্যটন এলাকা পদ্মাপাড়। বিনোদনের অন্যতম এ এলাকাটি আরও আকর্ষণীয় ও দৃষিনন্দন করতে পদ্মাপাড়কে ঘিরে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে হজরত শাহ্ মখদুম (রহ:) মাজার সংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় অপর একটি ওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজের সৌন্দর্যবর্ধনে করা হয়েছে নান্দনিক গ্রাফিটি। রং তুলির আচড়ে ওভারব্রিজ ২টিকে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। গতকাল শনিবার বিকেল ৫টায় হজরত শাহ্ মখদুম (রহ:) মাজার সংলগ্ন ফলক উন্মোচন করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দৃষ্টিনন্দন ওভার ব্রিজ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধন শেষে পরিদর্শন করেন মেয়র।

ব্রিজ দুইটি উদ্বোধনের মাধ্যমে বিনোদনপ্রেমীদের চলাচল ও বিনোদনের জন্য খুলে গেলো ব্রিজ দুইটি। ব্রিজ দুইটির এর ফলে মুন্নুজান স্কুল হতে লালনশাহ পার্ক পর্যন্ত পায়ে হেটে যাতায়াত আরও সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ইউরোপ, আমেরিকাসহ বিশে^র উন্নত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনের দেয়ালে, বিনোদনকেন্দ্রে গ্রাফিটি করা থাকে, আমি দেখেছি। রাজশাহী মহানগরীর সৌন্দর্য্যবর্ধনে সিটি কর্পোরেশনের অর্থায়নে মহানগরীর প্রায় শতাধিক স্থানে গ্রাফিটি করা হচ্ছে। সৌন্দর্য্যবর্ধণের জন্য আজকে উদ্বোধন করা দুইটি ওভারব্রিজেও গ্রাফিটি করা হয়েছে।

এর মাধ্যমে শহরের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে। মেয়র আরো বলেন, পদ্মাপাড়কে ঘিরে আরো বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধী প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, কবি আরিফুল হক কুমার, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সুব্রত কুমার ঘোষ ও উপ-সহকারী প্রকৌশলী সজীবুর রহমান, সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris