১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে লাশ নিয়ে সড়ক অবরোধ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে সোহেল (৩০) নামের এক যুবক হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। গত বুধবার বিকেলে লালপুর-ঈশ্বরদী সড়কের পুরাতন ঈশ্বরদী নামকস্থানে ওই যুবকের লাশ নিয়ে সড়ক অবরোধ করা হয়। এবং ২৪ ঘন্টার মধ্যে আসামিদের আটক করার জন্য দাবি জানান। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। জানা যায় ১১ মার্চ সোমবার রাতে সোহেল নিখোঁজ হয়। পরেদিন মঙ্গলবার সকালে পুলিশ সোহেলের লাশ উদ্ধার করে। এঘটনায় তার স্ত্রী নাসিমা বাদী হয়ে অজ্ঞাত নামে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, আসামীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন