সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

করোনায় বন্ধ ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে বন্ধ হওয়া আন্তঃনগর ট্রেন পদ্মা ও ধুমকেতু’র সংযোগসহ চাঁপাইনবাবগঞ্জের সকল ট্রেন চালু না হলে বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বন্ধ হওয়া সকল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে পুনরায় চালুর দাবীতে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে এই হুশিয়ারী দেন জাসদ নেতৃবৃন্দ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে রেল কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যে বন্ধ ট্রেনগুলো চালু না হলে জেলাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এছাড়া, অরক্ষিত রেলষ্টেশনটিকে এখন পর্যন্ত সুরক্ষিত করা না হওয়ায় যাত্রীরা নিরাপত্তহীনতায় ভুগছে বলে উল্লেখ করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাসদ নেতা অ্যাড. সোহরাব হোসেন, জেলা জাসদের যুগ্ম-সম্পাদক আবু হেনা বাবলু, পৌর শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আ.লীগ নেতা কামাল উদ্দিন, জাতীয় শ্রমিক জোটের জেলা আহ্বায়ক সাজেমান আলী, ছাত্রনেতা আব্দুল মজিদসহ অন্যান্যরা।


আরোও অন্যান্য খবর
Paris