বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

ভোলাহাটে ৭ মার্চের ভাষণ নিয়ে কটুক্তি প্রভাষক আটক

Paris
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

ভোলাহাট সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে জামবাড়িয়া ডিগ্রী কলেজে মাইকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছিল। এসময় আরবি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটুক্তি করে মাইকটি বন্ধ করে দেন। বিষয়টি জানাজানি হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা প্রভাষকের বিচারের দাবিতে অবরুদ্ধ করে রাখে। পরে ভোলাহাট থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ চলাকালিন অবস্থায় তৌফিকুল ইসলাম কলেজে এসে বলেন, মরা মানুষের ভাষণ শুনা যাবেনা, সেটা বন্ধ করে আমার ভাষণ শুনো। এছাড়াও বিভিন্ন সময় তিনি বঙ্গবন্ধুৃকে নিয়ে বিভিন্ন ভাবে কটুক্তি করেছেন। তাঁর বিচারের দাবি করছি। জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তাঁর ৭ মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন, জামবাড়িয়া ডিগ্রী কলেজের আরবি শিক্ষক তৌফিকুল ইসলামকে কলেজ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কলেজের অধ্যক্ষ মামলা করলে আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) আনঞ্জুমান আরা বলেন, আমি কলেজে গেছিলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris