বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দায় পুকুর খননের মাটি বহণে গ্রামীণ রাস্তায় দুর্ভোগ চরমে

Paris
Update : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় সদর ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। খনন করা পুকুরের মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। মাটি পরিবহণ কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এতে গ্রামীণ পাকা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে। এদিকে গত রোববার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ফেরিঘাট থেকে পীরপালি বাজারের একমাত্র পাকা রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে গেছে। গতকাল সোমবার এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীর। ছোটখাটো দুর্ঘটনারও খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে রাস্তার ধারসহ আশপাশের বাসিন্দারা রাতে ঘুমাতে পারেন না। লেখাপড়া করতে পারছে না এলাকার শিক্ষার্থীরা। চরম বেকাদায় পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, মান্দা সদর ইউনিয়নের নলঘৈর গ্রামের আব্দুস সালামের একটি পুকুর খনন করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আব্দুল ওহাব হীরা নামের একব্যক্তি। একইভাবে চকমনসুব গ্রামের ছইম উদ্দিন শাহের পুকুরটি আল-আমিন ও মান্দা ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে সাহাপুর এলাকার একটি পুকুন খননে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল উদ্দিন।
চুক্তিবন্ধ এসব পুকুরে খননযন্ত্র দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকে সারারাত চলে মাটি কাটার মহোৎসব। মাটি পরিবহণ কাজে সারারাত ধরে ট্রাক্টর চলাচল করে। ট্রাক্টরের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের নির্ঘুম রাত কাটাতে হয়। ঠিকমত লেখাপড়া করতে পারে না শিক্ষার্থীরা।
নবগ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, রোববার রাতে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় গ্রামের একমাত্র রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে গেছে। এ অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবাধে ট্রাক্টর চলাচলের কারণে একই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে গ্রামীণ পাকা রাস্তাটি। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বিষয়টি জেনেছি। দিনে কিংবা রাতে যখনই মাটি কাটা হোক না কেন খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris