বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

বদলগাছিতে ৭২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর বদলগাছিতে অভিনব কায়দায় প্রাইভেট কারে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি দল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর থানার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে মনির হোসেন (৪২) কে আটক করে। এসময় চালক লক্ষ্মিপুর জেলা সদরের নন্দনপুরের আলমগীর (৪৪) পালিয়ে যায়। অভিযানের সময় তল্লাসি করে প্রাইভেট কারে অভিনব কায়দায় রাখা ৭২ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেট কার, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ হাজার টাকা জব্দ করা হয়। র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল আসামীরা। বুধবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে নওগাঁর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এই তথ্য জানান। সম্মেলনে আরে বলেন ধৃত মনির দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানার চারমাথা নামক স্থান থেকে মনিরকে গাজা ও প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়। আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris