বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

ধামইরহাটে র‌্যাবের হাতে পর্নোগ্রাফি সংরক্ষণ-বিক্রয় চক্রের ৩ জন আটক

Paris
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

আককাস আলী : নওগাঁর ধামইরহাট থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানাযায়। আটকরা হলেন, ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নিত্য সরকার (২৪), জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের শহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের সিফাত হোসেন (১৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের দোকান থেকে কিশোর ও ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল।পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এর সত্যতা পায়। মঙ্গলবার ভোরে মঙ্গলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ জয়পুরহাট এর সদস্যরা। এসময় নিত্য সরকার, শহিদ হোসেন ও সিফাত হোসেন কে তাদের দোকান থেকে আটক করা হয়। তারা তাদের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড এর ব্যবসা করতো। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris