বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

বরেন্দ্র অঞ্চলে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

Paris
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

আককাস আলী : মুকুলের ভরে হেলে পড়েছে আম বাগানের ডাল পালাগুলো। নওগাঁর সাপাহার এখন আমের রাজধানী হিসাবে পরিচিত। চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়েছে। যা গতবারের চেয়ে ৫২৫ হেক্টর বেশি। আম চাষ লাভজনক হওয়ায় এই জেলায় দিন দিন বাড়ছে আমের চাষাবাদ। এ বছর আমের ফলন নিয়ে দারুণ আশাবাদী জেলার আম চাষিরা ও কৃষি বিভাগের কর্মকর্তারা। আবহাওয়া ভালো থাকলে চলতি বছর আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এবছর হেক্টরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৬০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন আম। যার বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। চলতি মৌসুমে উপজেলা ভিত্তিক আম চাষের পরিমাণ হলো—সদর উপজেলায় ৫১০ হেক্টর, রানীনগরে ১৩০, আত্রাইয়ে ১২০ দশমিক ৫, বদলগাছীতে ৫৩০, মহাদেবপুরে ৬৩০, পত্নীতলায় ৫ হাজার ৮১৫, ধামইরহাটে ৬৭৫, সাপাহারে ৯ হাজার ২৫৫, পোরশায় ১০ হাজার ৫৫০, মান্দায় ৪০০ ও নিয়ামতপুরে ১ হাজার ৩৮৪ দশমিক ৫ হেক্টর জমি।


আরোও অন্যান্য খবর
Paris