বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে ব্যাটারি-টায়ারের দোকানে ডাকাতি

Paris
Update : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মার্কেটের তিনটি দোকানে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত ২টা হতে ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে সদর মডেল থানা পুলিশ এসে ডাকাতি হওয়া দোকান পরিদর্শন করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নৈশ-প্রহরী জামালকে আটক করেছে। ডাকাতি হওয়া দোকানের মালিক মেসার্স প্রান্তিক নুর ব্যাটারীর মালিক নুরুল ইসলাম জানান, প্রায় ৮-১০ জন চোর নৈশ-প্রহরী জামালকে বেঁধে একটি ট্রাকে আটকে রেখে নগদ অর্থ ও ব্যাটারি নিয়ে যায়।

দোকানের প্রায় ২ লক্ষ টাকার ব্যাটারী ও নগদ ৩৭ হাজার টাকা নিয়ে গেছে। চুরি হওয়া মেসার্স সিয়াম মটরস এর মালিক উজ্জ্বল জানান, তার দোকানের তালা ভেঙ্গে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার টায়ার নিয়ে গেছে। অপর দোকান মেসার্স সৌদিয়া টায়ার মটরস এর মালিক আব্দুল মালেক বলেন, দোকান হতে প্রায় ১০ লক্ষ টাকার টায়ার নিয়ে গেছে ডাকাতরা। এক দোকানদার জানান, সিসিটিভি ফুটেছে দেখা গেছে, ডাকাতরা রাত ২টা হতে ৪ টা পর্যন্ত ওই মার্কেটের তিনটি দোকানে চুরি করা টায়ার ও ব্যাটারি একটি ট্রাকে তুলছে।

তারপর তার ট্রাকটি নিয়ে বিশ্বরোডের দিকে নিয়ে যায়। মেসার্স সিয়াম মটরস এর মালিক উজ্জ্বল জানান, নৈশ-প্রহরী জামালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে। সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য নৈশ-প্রহরীকে আটক করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে ডাকাত সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris