১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোমস্তাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
গোমস্তাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। মামলার তদন্তকারী কমকতা ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, গত বুধবার উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গায় ৯ বছরের এক শিশু নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে বৃহস্পতিবার গোমস্তাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ১ জনকে শুক্রবার আটক করে। শিশুটি রামেক ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন