ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ক্ষুদ্র-নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ধামইরহাট উপজেলার অনুকূলে ২০২২-২৩ অর্থ বছরের জন্য বরাদ্দকৃত অর্থদ্বারা এসব সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ধামইরহাটের আয়োজনে অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার,উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী মো.সুমন মাহমুদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী প্রমুখ।