১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে জেলেদের মধ্যে বিনামূল্যে গরু বাছুর বিতরণ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ৯:২০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে জেলেদের মধ্যে বিনামূল্যে গরু বাছুর বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর
নাটোরের লালপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৩২ জন জেলে মধ্যে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ জেলেদের হাতে একটি করে বিভিন্ন জাতের গরুর বাছুর তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়া স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন