সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

দেশে করোনায় দশ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, আক্রান্ত আরো ৪০৪

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা। গত ১০ মাসে করোনায় আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু এটি। গত বছরের ১৩ এপ্রিল একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় মৃতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২১০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ১১৪ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪০৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২২জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভাগীয় হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ জন ও চট্টগ্রামে একজন মারা যান। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহে কেউ মারা যাননি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris