শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ১১২টি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দশ ভাইয়া ফাউন্ডেশনের আয়োজনে মনাকষা পারচৌকা এলাকায় এসব কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে দশভাইয়া ফাউন্ডেশনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সভাপতিত্বে ও সদস্য শামীম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এতে আরো উপস্থিত ছিলেন মনাকষা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মইনুর রহমান, আব্দুল জাব্বার, মজিবুর রহমান ও ছাত্রলীগ নেতা আলাউদ্দিন প্রমুখ। শেষে ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানা মাদ্রাসার এতিমখানা ৩২টি ও আল আরাবি ক্যাডেট মাদ্রাসায় ৮০টি কোরআন শরীফ প্রদান করা হয়।