১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁ জেলার পত্নীতলায় আজিজার রহমান (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার রাস্তার পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে। পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়রা পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজারের এলাকার রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় জানা যায়। ওসি আরও জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মহাদেবপুর থেকে কখন এবং কীভাবে পত্নীতলায় এলেন এবং সড়কের পাশে তার লাশ পাওয়া গেলো সেই বিষয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন