সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

নওগাঁয় প্রেমিকার বন্ধুদের মারপিটে প্রাণ হারলো প্রেমিক!

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দেখা করতে গিয়ে প্রেমিকার বন্ধুদের মারপিটে হামিম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা যান তিনি। নিহত হামিম হোসেন নওগাঁ সদর উপজেলার মুরাদপুর (দক্ষিণপাড়া) গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রাজশাহী কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। ঘটনায় নিহতের বাবা শাহাদত হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর আসিফ হোসেন সজল (২৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারী নিহত হামিম হোসেন ও তার চাচাতো ভাই সাব্বির রহমান নওগাঁ শহরের কাজীর মোড়ে বিয়ের দাওয়াত খেতে আসেন। দুপুর দেড়টার দিকে শহরের দয়ালের মোড়ে উত্তরা ক্লিনিকের পাশে হামিম হোসেন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যান।

এসময় প্রেমিকার তিনবন্ধু শহরের চকমুক্তার মহল্লার ও নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে আসিফ হোসেন সজল (২৯), শহরের দয়ালের মোড়ের মামুনুর রশিদের ছেলে সুরুজ (২৬) ও মতিউর রহমানের ছেলে প্রান্ত (২৭) সহ ৪-৫ জন হামিমের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। আসিফ হোসেন সজল হত্যার উদ্যেশ্যে ইট দিয়ে হামিমের মাথায় আঘাত করে। হামিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। হামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর বৃহস্পতিবার সকালে মারা যায় হামিম। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন হামিমের মা ভেনি আকতার ও বাবা শাহাদত হোসন। তারা তাদের একমাত্র সন্তানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, মামলার পর বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আসিফ হোসেন সজলকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাঁকী আসামীদের গ্রেফতারের বিষয়ে জোর তৎপর চলছে।


আরোও অন্যান্য খবর
Paris