বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নিয়ামতপুরে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষ, দেবর-ভাবী হাসপাতালে

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

নিয়ামতপুর প্রতিনিধি : নিয়ামতপুরে জমি-জমার বিরোধের জেরে বসতভিটা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে সংঘর্ষে ৪/৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দেবর একরামুল (২৬) ও তার ভাবী ফিরোজা খাতুনের (৪০) অবস্থা গুরতর হওয়ায় তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (পূর্বপাড়া) গ্রামে। এ ঘটনায় ১৫/২০ জনসহ আরো অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার লুৎফর রহমান।

অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে লুৎফরের সাথে পাশর্^বর্তী মান্দা উপজেলার চেরাগপুর গ্রামের মৃত বুনা প্রামানিকের ছেলে মতিনের সাথে জমিজমার বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে ঘটনার দিন মতিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২০/২৫ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী এসে অতর্কিত হামলা চালায় লুৎফরের পরিবারের উপর। এসময় তারা লুৎফরের বসতভিটা ও চায়ের দোকান ভাংচুর শুরু করে। এতে লুৎফর, তার স্ত্রী ফিরোজা, মেয়ে লিজা (২২) ও চচাতো ভাই একরামুল বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয় গুন্ডা বাহিনী।

তাদের এলাপাথাড়ী মারপিটের আঘাতে আহত হন তারা। এদের মধ্যে ফিরোজা ও একরামুলের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এছাড়াও হামলায় বসত ভিটার প্রাচীর ও চায়ের দোকান ভাংচুরে প্রায় লক্ষাাধীক টাকার ক্ষতি সাধিত হয় জানান মামলার বাদী লুৎফর রহমান। এ ঘটনায় ওসি হুমায়ুন কবীর জানান, থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris