বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

Paris
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি এলাকায় এই ঘটনা ঘটে। ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু জানান, নির্বাচনী এলাকায় প্রচারণা শেষে আমরা স্টলে বসে চা খাচ্ছিলাম। নির্বাচনী অফিসে দায়িত্বরত কয়েকজন রাতের খাবার খাওয়ার জন্য হোটেল গেলে আগুন দেয় দুবৃত্তরা। পরে সবাই দৌড়াদৌড়ি করে এসে আগুন নেভানো হয় ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। অনেক পোস্টার ফেস্টুন এতে পুড়ে গেছে। কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছেন এমন প্রশ্নের জবাবে বলেন, বিএনপি ও জামায়াতের লোকজন এমন ঘটনা ঘটাতে পারে। নির্বাচন বানচাল ও মানুষের মাঝে ভীতি ছড়ানোই এখন তাদের মূল লক্ষ্য। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris