সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

মোহনপুর বড়াইল উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিদ্যালয়ের তহবিল তসরুপের অভিযোগ উঠেছে। আর এই অনিয়ম প্রতিকারের চেয়ে দূর্নীতিবাজ সভাপতির বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দায়ের করেছেন এবং ভুক্তভোগী এক শিক্ষক প্রতারনার কারনে রাজশাহী কোর্টে মামলা দায়ের করেছে। মামলা নং ১৯, তারিখ ২১/০১/২০২১।

অভিযোগ সুত্রে ও স্থানীয় একাধিক লোকজন সাথে কথা বলে জানা যায়, প্রভাবশালী নেতার আর্শিবাদে খলিলুর রহমান বড়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব গ্রহণের পর থেকে অদ্যবধি খামখেয়ালীপনা করে ব্যাপক অনিয়ম দুর্নীতির আতুর ঘরে পরিনত করেছে প্রতিষ্ঠানকি। এর মধ্যে বিদ্যালয়ের চারিপাশে ঐতিহ্যবাহি অনেক পুরাতন লক্ষ লক্ষ টাকার মূল্যের গাছ অনাসে বিক্রি করে হাতিয়ে নিয়ে আত্নসাৎ করেছে। এবং বিদ্যালয়ে সরকারী ভাবে চারতলা বিশিষ্ট একাডেমী ভবন আনার জন্য খরচ হিসেবে প্রতিষ্ঠানের তহবিল হতে তিন লক্ষ টাকা উত্তোলন করে অযৌতিক ভাউচার জমা দিয়ে সে নিজের পকেটে ভারি করেছে।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, কয়েক মাসে পূর্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে উক্ত দূর্নীতি পরায়ন সভাপতি কমিটির কোন সদস্য বা এলাকার বিদ্যালয়ে জমিদাতা কারো সহিত কোরুপ আলোচনা ব্যপকভাবে প্রচার প্রচারনা ছাড়ায় সুকৌশলে গোপনে তার পছন্দের লোককে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার নিমিত্তে বহুলপ্রচারিত নয় এমন নামমাত্র দুইটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে এলাকার অনেক যোগ্য প্রার্থীরা বিষয়টি দৃষ্টিগোচর হয় নাই। এর মধ্যে সভাপতি কয়েকজন প্রার্থীর নিকট প্রায় ২০ লক্ষ টাকা গ্রহণ করে অবৈধ ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক নিয়োগ চেষ্টা অব্যাহত রেখেছেন। অন্যদিকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাগমারা উপজেলার রমপাড়া তকিপুর গ্রামের সেফাতুল্লাহের পুত্র সামসুজ্জামানের নিকট সরকারী তিনশত টাকা মূল্যের ষ্টাম্পে লিখিত দিয়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকরি না দিয়ে দিনের পর দিন বিভিন্ন অজুহাতে ঐ প্রার্থী হয়রানি করছে।

পরে নিরুপায় হয়ে প্রতারণার শিকার সামসুজ্জামান গত ২১/০১/২০২১ তারিখে জেলা রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ২নং কোর্টে দূর্নীতিবাজ প্রতারক খলিলুর রহমানের বিরুদ্ধে একটি মামলা নং ১৯। এ বিষয়ে অভিযোকারী বড়াইল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রবীন ব্যাক্তিত আব্দুল হামিদ এ প্রতিবেদককে বলেন, ২৮ বছর পূর্বে আমাদের গ্রামের সকলের অক্লান্ত পরিশ্রমে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলাম। প্রতিষ্ঠার পর হতে অত্যান্ত সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছিল। কিন্তু এর মধ্যে খোলাগাছি গ্রামের মৃত শাকদ্দি মন্ডলের ছেলে খলিলুর রহমান কিছু প্রভাবশালী নেতার প্রভাব খাটিয়ে এই প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার পর থেকে ক্ষমতা খাটিয়ে বিভিন্ন অনিয়ম আর দূর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধ্বংস করার উপক্রম করেছে। তিনি আরো বলেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন কাজ হয়নি।

ফলে দিনে দিনে তার দোরাত্না চরমে পৌছে যাচ্ছে। উদ্ধর্তন কর্র্তৃপক্ষের সঠিক তদন্তের মাধ্যমে উক্ত দূনীতিবাজ সভাপতি খলিলুরকে অপসারনের দাবী জানান। সভাপতি খলিলুরের বিরুদ্ধে মামলার বাদী ভুক্তভোগী সামসুজ্জামান বলেন, তার প্রতারনা বুঝতে না পেরে সংসারের শেষ সম্বল বিক্রি করে চাকরির আশায় তাকে ১৫ লক্ষ টাকা একযোগে প্রদান করলেও সে আমাকে চাকরি না দিয়ে উল্টে বিভিন্ন হুমকি দিচ্ছি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়ে কোর্টে মামলা করেছি। এ বিষয়ে বড়াইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকের সহিত সাক্ষাতে কথা বলতে চাই।

পরে ১১ ফেব্রুয়ারী সকাল ১১টার সময় রায়ঘাটি ইউপিতে ১ ঘন্টা অপেক্ষা করলেও তার সাক্ষাত মেলে নাই। এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, যেহেতু বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দেয় শিক্ষা বোর্ড। সেহেতু সংশ্লিষ্ট বিভাগে অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris