শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে? সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা বাজেট পেশ দেশে ব্যবসা ও কর্মসংস্থানে গতি আনতেই নতুন বাজেট : প্রধানমন্ত্রী

বাগমারায় বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও গণসংযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪ (বাগমারা) আসনে চার বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তিনি এবার কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বুধবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাট খালগ্রাম বাজারে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে অফিস কার্যক্রমের যাত্রা শুরু করেন তিনি। এরপর শুভডাঙ্গা ইউনিয়নের পানিশাইল, রামপুর মোড়, বাঁইগাছা বাজার। বাসুপাড়া ইউনিয়নের কুতুবপুর মোড় এবং সাঁইপাড়া বাজার। সেই সাথে ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড়ে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিসের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, উপদেষ্টা সদস্য নাজমুল হক মুন্টু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, বাহার আলী, আফসারুজ্জামান, শাহাদৎ হোসেন, মাসুদ রানা, আব্দুল করিম সরদার, ফরিদ উদ্দীন, যুবলীগ নেতা বিদ্যুৎ কুমার, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান, নাইম আদনান, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিক বাসার সবুজ প্রমুখ। প্রতিটি অফিস উদ্বোধন কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris