বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

পোরশায় রাসেল ভাইপার আতঙ্ক

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

পোরশা সংবাদদাতা

নওগাঁর পোরশা উপজেলায় হঠাৎ করে বিষধর সাপ রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার আম বাগান ও ধান ক্ষেত দেখা মিলছে রাসেল ভাইপার নামের বিষধর এই সাপ। এর মধ্যে ধান ক্ষেতে ১টি ও আম বাগানের মধ্যে রোপন করা কালাই গাছের ভিতরে ২টি বিষধর এই সাপ মেরে ফেলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে উপজেলার পোরশা সরকারি ডিগ্রী কলেজ এলাকার ডাকাঠাকা নামক স্থানে পোরশা সদরের হাম্মদ এর আম বাগানের ভিতরে রোপন করা মাসকলাই গাছ তুলতে যান স্থানীয় শ্রমিকরা। এসময় তারা সেখানে একটি বিষধর সাপ দেখতে পান। এবং সাথে সাথে তারা সাপটি মেরে ফেলেন। সেখানে কাজ করা শ্রমিক উপজেলার পূর্বগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দীন জানান, এই সাপ তারা অনেক দিন দেখেন নি। এ সাপকে তারা স্থানীয় ভাষায় চন্দ্রবোরা নামে চেনেন। সাপটি অনেক বিষধর বলে জানান। একই সাপ তারা গত কয়েকদিন পূর্বে পার্শবর্তী সোহাতি গ্রামে আম বাগানের মধ্যে মাসকলাই তুলতে গিয়ে দেখতে পান। এবং ঐ সাপটিকেও তারা মেরে ফেলেছিলেন বলে জানান তিনি।

উপজেলার কাশিতাড়া গ্রামের অনার্স পড়ুয়া শিক্ষার্থী হাবিব জানান, তার গ্রামের পার্শবর্তী পলাশডাঙ্গা গুচ্ছ গ্রামের নিচের ধানী জমিতে কৃষকরা ধান কেটে রেখে ছিলেন। কয়েকদিন পর সন্ধায় কৃষকরা ঐ ধান তুলে নিতে গিয়ে ধানের আটির নিচে এই বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পান। তারা সাথে সাথে ঐ সাপটিকে মেরে ফেলেছিলেন বলেও তিনি জানান। এসব ঘটনায় স্থানীয় কৃষকরা এখন অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন।

জানা যায়, বরেন্দ্র অঞ্চলে দীর্ঘ ২৫ বছর পর ২০১৩ সালে হঠাৎ দেখা মেলে রাসেল ভাইপার সাপের। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে ব্যাপকভাবে তা বরেন্দ্র অঞ্চলের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দুটি উপজেলায় ছড়িয়ে পড়ে। সাপের কামড়ে শতাধিক মানুষের মৃত্যুও হয়। ২০১৭ ও ২০১৮ সালে এ সাপের উপদ্রব কম দেখা গেলেও চলতি বছর ফের বিষধর এ সাপটির উপদ্রব বেড়েছে। চলতি বছর রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে ব্যাপক ভাবে সাপটি দেখা গেছে। গত সেপ্টেম্বর মাসে গোদাগাড়ি উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে বিষধর এ সাপের কামড়ে। সাপটির কামড়ে অনেকেই এখনও আহত রয়েছেন ঐ উপজেলায়। এ বছর গত সপ্তাহ পর্যন্ত রাজশাহীর এ দুই উপজেলায় প্রায় অর্ধ শতাধীক বিষধর এ সাপ মেরে ফেলার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান কৃষকদের উদ্দেশ্য করে বলেন, কৃষকদের কোন ভয় নেই। তারা সাবধান থেকে জমিতে কাজ করবের। প্রয়োজনে হাতের কাছে লাঠি রাখবেন বলেও তিনি জানান। বিষধর এই রাসেল ভাইপার সাপের এন্টিভেনাম বা কোন চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে কি নেই, তা জানার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজাকে বার বার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


আরোও অন্যান্য খবর
Paris