বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে ইউএনও আবুল হায়াতের বিদায় সংবর্ধনা

Paris
Update : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াতের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শতাধিক প্রতিষ্ঠান ফুলেল তোড়াসহ বিভিন্ন ধরণের উপঢৌকন দিয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিদায় সংবর্ধনা প্রদান করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ রুহুল আমিনসহ অন্যরা। উল্লেখ্য, সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিরা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে উষ্ণ বিদায় অভ্যর্থনা জানান।


আরোও অন্যান্য খবর
Paris