সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

আশ্রয়ণ প্রকল্পে আরো এক হাজার কোটি টাকা ছাড়

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সারাদেশে গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি করে দেয়ার জন্য আশ্রয়ণ প্রকল্পে আরও এক হাজার কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা ৮ লাখ পরিবারকে বাড়ি করে দেয়ার জন্য কাজ করছি। এরইমধ্যে ৭০ হাজার পরিবারকে জমিসহ পাকা ঘর করে দেয়া হয়েছে। আজই আরও এক লাখ পরিবারকে জমিসহ ঘর করে দেয়ার জন্য এক হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।

চসিকের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এলাকায় গৃহহীন থাকলে তার তালিকা করে পাঠান। কেউ যেন গৃহহীন না থাকে, খেয়াল রাখতে হবে। সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে যেভাবে মানুষের কাছে গেছেন, শপথের পরও সেভাবে মানুষের কাছে যেতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, এটিই কিন্তু শেষ নির্বাচন নয়। প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন, আমরা চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি, এগুলো যাতে যথা সময়ে সম্পন্ন হয়, খেয়াল রাখতে হবে।

এদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ম অনুযায়ী মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ পড়ান প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris