বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

সীমান্তে বাংলাদেশী রাখালের মৃত্যুর ঘটনায় পতাকা বৈঠক

Paris
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরুর রাখালের মৃত্যুর ঘটনায় সোমবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোকনপুর সীমান্তের ২২৩/২ এস মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৯, বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যান্ট অশোক কুমার। বৈঠক শেষে১৬,বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড ও লাশ ফেরতের বিষয়ে কথা হয়েছে। ভারতীয় পুলিশের কিছু কাজ বাকি থাকায় লাশ ফেরতে বিলম্ব হচ্ছে বলে বিএসএফের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে অবৈধভাবে গরু আনতে গিয়ে ভারতের মালদা জেলার হব্বিপুর থানার আরকে ওয়াদা ও আগ্রাবাদ ক্যাম্পের মাঝখানে আন্তর্জাতিক মেইন ২২৫ পিলারের ৪ কিলোমিটার অভ্যন্তরে পালকি ব্রিজের কাছে বিএসএফ’র গুলিতে রোজিম (৩৫) নামে এক বাংলাদেশী রাখালের মারা যায়।

 


আরোও অন্যান্য খবর
Paris