বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার  (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের আদালত সংলগ্ন জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে এই ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুটি অংশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন অফিস ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দা মো. যুদ্ধ বলেন, নির্বাচন অফিসের গা ঘেঁষে আমার তুলার দোকান। পৌণে ৯টার দিকে কয়েকজন যুবককে আমার দোকানের সামনে দিয়ে নির্বাচন অফিসের পেছন দিকে যেতে দেখি। তার কিছুক্ষণ পরই পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের দেয়ালে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় নির্বাচন অফিসের কোন ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনাও ঘটেনি। নির্বাচন অফিসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নির্বাচনকে ঘিরে আতঙ্ক ছড়াতেই এমন কাজ করা হতে পারে। এ ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুলিশের একটি দল সার্বক্ষণিক জেলা নির্বাচন অফিসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris