বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নওগাঁ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিতরা

Paris
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মান্দা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আলোচিত এই আসনে বাদ পড়েছেন ছয়বারের নির্বাচিত এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। রাজনৈতিক কারণে হেভিওয়েট এই নেতা মনোনয়ন থেকে ছিটকে পড়েন। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি ভোটে নামার প্রস্তুতি নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। মনোনয়পত্র সংগ্রহের পর উপজেলা সদরের একটি বাসায় আজ মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দেন।

মনোনয়ন বঞ্চিত হয়ে এই আসনে এরই মধ্যে চারজনসহ আরও পাঁচ স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁরা হলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ গামা, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাকী, বর্তমান সংসদ সদস্যের ছেলে সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ ও আফজাল হোসেন। এছাড়া পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিয়াউল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করা প্রার্থী ব্রহানী সুলতান গামা বলেন, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী উন্মুক্ত করে দিয়েছেন।  দলীয় বাধা না থাকায় নেতাকর্মীদের মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে এই আসনে আমি জয়লাভ করব।’ উল্লেখ্য, মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত এই আসনে ছয় স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু এবং জাতীয় পার্টির মো. আলতাফ হোসেন মণ্ডল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris