স্টাফ রিপোর্টার, লালপুর : উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে বিলমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল বিলমাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে বিলমাড়ীয়া ইউনিয়ন সহ ৯ টি ওয়ার্ডের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় এবং ইউনিয়ন সহ ৯টি ওয়ার্ডের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়। বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি করা হয় রফিকুল ইসলামকে। এসময় ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদটি স্থগিত রাখা হয়।
বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহারুল ইসলাম খুরুম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড: আবুল কালাম আজাদ।সন্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
এছাড়া নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।