বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নওগাঁয় জামায়াত নেতাসহ ৭ জন গ্রেফতার

Paris
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

আককাস আলী, নওগাঁ
নওগাঁয় জামায়তের উপজেলা আমীরসহ যুবদলের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদসহ বিএনপির ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নওগাঁ সদর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁ থানা এলাকায় গ্রেপ্তার বিএনপির অপর দুই নেতা হলেন, কীর্তিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের নির্বাহী কমিটির সদস্য সোহেল রানা। মান্দা উপজেলায় গ্রেপ্তার অন্য কর্মিরা হলেন, বিএনপি নেতা জাহিদুর রহমান, শফিকুল ইসলাম ও বেলাল হোসেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সদর থানা এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁ পৌরসভা, জগৎসিংহপুর, রজাকপুর এবং সদর উপজেলার কীর্তিপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি নাশকতার মামলা হয়। গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা ওই মামলার আসামি। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালে উপজেলার ফেরিঘাট এলাকায় নাশকতার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে সাপহার উপজেলার জামায়াতের আমীর আবুল খায়ের তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তার আত্মগোপনে থাকা স্থান থেকে তাকে আটক করা হয়েছে এবং নিয়মিত মামলার আসামী দেখিয়ে তাকে নওগাঁ কোর্টে চালান করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris