বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নিয়ামতপুরে ৪০ দিনের ইজিপিপি কাজের উদ্বোধন

Paris
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে (ইজিপিপি পর্যায়-১) কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া এইচবিবি রাস্তা হতে কালুঠাপাড়া হয়ে চৌরাপাড়া এইচবিবি রাস্তা হতে নইমডাঙ্গা পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি সচিব মেহেদী হাসান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, (ইজিপিপি-১) কাজের আওতায় এবারে উপজেলায় ২৪৩৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক পারিশ্রমিক পাবেন ৪০০ টাকা করে।


আরোও অন্যান্য খবর
Paris