১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখতে সভার মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মামুনুর রশীদ। অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিক এলাকার উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরে। এ কারনে এলাকায় উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতুলনীয়। পরিশেষে তিনি এই প্রেসক্লাবে সৃজনশীল ও মুক্ত শিক্ষার বিস্তার লাভের লক্ষে লাইব্রেরি স্থাপনের জন্য প্রতিশ্রুতি দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক রনজিত কুমার , সদস্য জাকির হোসেন, সবুজ সরকার। এছাড়াও উপস্হিত ছিলেন  জনতা ব্যাংকের শাখা ব্যবস্হাপক কামন সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, শাহজামান বুদু প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন