সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

বিভাগ পরিবর্তনের সুযোগ পাচ্ছেন রাবির ভর্তিচ্ছুরা

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

রাবি সংবাদদাতা : ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন করতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তিচ্ছুরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০২০ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক (ইউনিট-অ)/বাণিজ্য (ইউনিট-ই)/বিজ্ঞান (ইউনিট-ঈ) ৩টি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। প্রসঙ্গত, ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে।

প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের ফি ৫৫ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০% সার্ভিস চার্জসহ)। চূড়ান্ত আবেদনের ফি গত বছরের তুলনায় ২২০ টাকা কমিয়ে ১,১০০ টাকা (মোবাইল ফোন অপারেটরের ১০% সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা ৩টি (অ,ই ঈ) ইউনিটে অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিদিন ৩ শিফটে; প্রতি শিফটে ১৫ হাজার করে ভর্তিচ্ছুর পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মিনিট, দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা, এই ৩ শিফটে অনুষ্ঠিত হবে। উক্ত পদ্ধতিতে ১ ঘন্টা মেয়াদে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর হবে ৪০। এর আগে করোনাভাইরাস থাকলেও স্বাস্থবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে ভর্তি পরিক্ষা নেওয়ার কথা বলা হয়।


আরোও অন্যান্য খবর
Paris