বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে সুবিধাভোগীদের নিয়ে শিমুল এমপির মতবিনিময়

Paris
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে নয়ালাভাঙ্গা ইউনিয়নের বয়স্ক-বিধবা, স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল কাদের মন্ডল ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শামীম রেজাসহ অন্যরা।

 


আরোও অন্যান্য খবর
Paris