নাচোল থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাচোল ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় নাচোল ডায়াবেটিক সমিতি আয়োজিত “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচি পালিত হয়েছে। শুরুতেই একটি শোভাযাত্রা নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সম্মানিত অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার কামালউদ্দিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, নাচোল ডায়াবেটিক সমিতির ডাক্তার আব্দুর রব সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, সমিতির সেক্রেটারি শহিদুল ইসলাম ও সমিতির সদস্যবৃন্দ এবং নাচোল মহিলা কলেজ ও নাচোল সরকারি কলেজ এর শিক্ষার্থীরা।