সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

নগরীতে আরএমপি কমিশনারের মাস্ক ও জীবানুনাশক বিতরণ

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ প্রাদুর্ভাব জনিত কারণে নগরীর বিভিন্ন স্থানে পরিবহণের মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক, জীবানুনাশক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন আঞ্চলিক পরিবহন কমিটির (মেট্রো আরটিসি) আয়োজনে নগরীর ভদ্রা মোড়, ঢাকা বাসস্ট্যান্ড ও গোরহাঙ্গা মোড়ে পরিবহণ মালিক, শ্রমিক ও যাত্রীদের মাঝে মাস্ক, জীবানুনাশক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আরএমপি’র ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আনির্বান চাকমা’র সভাপতিত্বে মাস্ক ও জীবানুনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ রাজশাহী বিভাগের উপ-পরিচালক (ইঞ্জি) শেখ আশরাকুর রহমান ও রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) এ.এস.এম কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা) ফারজিনা নাসরিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ মোফাক্কারুল ইসলামসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris